Search This Blog

মনে জমানো কিছু কথা

 সময় - ১৮ জুলাই ২০২৩

আমি লেখালেখিতে অব্যস্ত নাহ, তারপরেও কিছু কথা এই ব্লগে লিখছি, কারন সব কথা মনে জমিয়ে রাখতে কষ্ট হয়। কেননা কথার ভার অনেক মনে হয় ইদানিং।  দিনগুলো কেমন যাচ্ছে বলতে পারিনা তবে বলবো আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজ আমার বিয়ের ৯মাস ৯ দিন হলো।  বিয়ের আগের সময় গুলো একরকম ছিলো, কারন তখন কোন পিছুটান ছিলোনা।  এখনকার দিনগুলো একটু অন্য রকম। কখনো ভালো কখনো খারাপ লাগে, কখনো কম আবার কখনো বেশি।

এই ৯ মাস ৯ দিনের অবিজ্ঞতা পূর্বের ২২ বছর ৯ মাস ৩ দিনের থেকে অনেক বেশি। এই সামান্য কয়েকটা দিনের মধ্যেই অনেক কিছু বুঝতে শিখেছি, করতে শিখেছি। 

আমি স্বভাবতই নরম মনের মানুষ, অল্পতেই অনেক আনন্দ পাই আবার অল্পতেই অনেক কষ্ট পাই। তবে অপরিচিতদের কথা আমার খুব কমই গায়ে লাগে। কষ্ট বেশিরভাগ সময় আপন মানুষের থেকেই পাই।

ফ্যমেলির জন্য কখনো খারাপ কিছু চাইনি, তারপরও অনেক সময় অনেক কথা সুনতে হয়। আমি জানি এই কষ্টগুলো বেশিদিন থাকেনা। কেনো যে তারা আমার দিকটা বুঝেনা আমি জানিনা। হয়তো তাদের মনের মধ্যেও আমাকে নিয়ে অনেক কষ্ট জমা আছে।

একসময় আমার অনেক টাকা পয়সা হবে ইনশাহ আল্লাহ। তখন হয়তো এইরকম কথা সুনতে হবেনা, আর মনে কষ্টও পাবো না।




কোন মন্তব্য নেই

Jason Morrow থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.